মাদারগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির আজ ১৯ এপ্রিল সোমবার কোভিড- ১৯ এর প্রথম ডোজ ভ্যাকসিন নেন মাদারগঞ্জ উপজেলা হাসপাতাল হতে।
মির্জা গোলাম কিবরিয়া কবির
করোনাভাইরাসের সূচনালগ্নে সম্মুখযোদ্ধা হিসেবে সর্বোচ্চ স্বাস্থ্যঝুঁকি নিয়েও সংক্রমণ প্রতিরোধে ব্রতী হয়েছিলেন।
কর্মহীন নিম্ন আয়ের নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত যারা হাত পাততে পারেন না এরকম হাজার হাজার পরিবারের বাসায় খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন।
করোনাভাইরাস আক্রান্তদের হাসপাতালে পাঠানো, লকডাউন-কোয়ারেন্টিন নিশ্চিত, মৃত রোগীদের সৎকার ব্যবস্থাকরণে প্রিয় সহযোদ্ধাদের নিয়ে আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতায় সর্বদা নিবেদিত ছিলেন তিনি।
সাক্ষাতকারে জনাব মির্জা গোলাম কিবরিয়া কবির বলেন,
"নিজেও কোভিড আক্রান্ত হয়েছিলাম। কিন্তু একদিনের জন্যও কর্তব্যে বিচলিত হইনি।
আজ কোভিড প্রতিরোধী টিকা গ্রহণ করে নূতন করে উদ্বুদ্ধ, আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত।
সকৃতজ্ঞ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী - সবার জন্য টিকার ব্যবস্থার জন্য।
কুর্নিশ জানাই মহীয়সী ড. সারা গিলবার্টকে- অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনেকা টিকা উদ্ভাবনের জন্য।
ধন্যবাদ সিরাম ইনস্টিটিউট - কোভিশিল্ড টিকা প্রস্তুত ও সহজলভ্য করার জন্য।"